সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। ২০১৩ সালের শাপলা চত্বর ও সিদ্ধিরগঞ্জের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজিজ আহমেদকে আসামি করা হয়েছে।
তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তর ও ইন্টারপোল এনসিবিকে চিঠি দিয়েছে ট্রাইব্যুনাল।
চিফ প্রসিকিউটর জানান, আজিজ আহমেদ দেশের বাইরে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া গেছে। মামলার অন্য পলাতক আসামিদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে একই আইনি পদক্ষেপ নেওয়া হবে।