বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসানে চুক্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

মঙ্গলবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বেড়ে ৯১ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআইয়ের দাম বেড়ে হয়েছে ৮৫ দশমিক ২৫ ডলার।

ইরানের আরও আক্রমণাত্মক সামরিক অবস্থান নেওয়ার ঘোষণা এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করায় জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষ করে কৌশলগত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় তেলের বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে স্বল্পমেয়াদে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ থেকে ১০০ ডলারের মধ্যে থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page