বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

চাকরি বিধি লঙ্ঘনের দায়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই অভিযোগে আরও পাঁচ কর্মকর্তাকে লঘুদণ্ড হিসেবে বেতন অবনমনের শাস্তি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত ঘিরে সংস্থাটিতে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন—বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে এর আগে গত ২৩ জুলাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

বাধ্যতামূলক অবসরের তালিকায় রয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক, যুগ্ম পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের ১৭ কর্মকর্তা।

এদিকে একই অভিযোগে আরও পাঁচ কর্মকর্তাকে লঘুদণ্ড হিসেবে বেতন অবনমনের শাস্তি দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের শুরুতে বিএসইসির পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page