বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিতে সরকার নিরলস: শাহে আলম

কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ভঙ্গুর অর্থনীতি নিয়ে দেশের দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রমের কথা তুলে ধরেন।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের অগ্রগতিতে সরকারের নানা উদ্যোগ অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বর্তমান সরকার সেই ঘাটতি পূরণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে।

সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page