সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Headline :
রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগবর্ষায় পানিতে তলিয়ে যায় চলাচলের পথ, দ্রুত রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক প্রদান ‎নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ ‘বাহাদুর’ নিয়ে সংবাদে বিভ্রান্তি, এক হাতি মৃত অন্যটি সাফারি পার্কে

দ্বিতীয়বারের মতো শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ ওসি জাজিরার সালেহ্ আহাম্মদ..!

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অপহরণকৃত ভিকটিম ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারসহ সার্বিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় দ্বিতীয়বারের মতো শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জাজিরা থানার ওসি মো. সালেহ্ আহাম্মদ।

বুধবার (১৯ আগস্ট)দুপুরে শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার রওনক জাহান তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা তুলে দেন। এ সময় শরীয়তপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা ও মাদক উদ্ধারে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা তামিলেও জাজিরা থানা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এছাড়া অপহরণকৃত ভিকটিম ও নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধারসহ থানার সার্বিক কার্যক্রমে দক্ষতার স্বাক্ষর রাখায় ওসি সালেহ আহাম্মদের এ অর্জন।

এসব কর্মকাণ্ডের সার্বিক মূল্যায়নে দ্বিতীয়বারের মতো তাকে শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা অর্জনের বিষয়ে ওসি মো. সালেহ্ আহাম্মদ বলেন, এই অর্জন শুধু তার একার নয়, জাজিরা থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রম ও দায়িত্বশীলতার ফল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
19 August 2026

দ্বিতীয়বারের মতো শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ ওসি জাজিরার সালেহ্ আহাম্মদ..!

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews