সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Headline :
রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগবর্ষায় পানিতে তলিয়ে যায় চলাচলের পথ, দ্রুত রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক প্রদান ‎নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ ‘বাহাদুর’ নিয়ে সংবাদে বিভ্রান্তি, এক হাতি মৃত অন্যটি সাফারি পার্কে

ইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার মুখ খুলেছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস।
মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ের পর থেকেই কার্লোসের ইসলাম গ্রহণ নিয়ে আলোচনা শুরু হয়। পরে তুরস্কের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, প্রায় চার সপ্তাহ আগে তিনি শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন।
তবে সৌদি সংবাদমাধ্যম ‘ওকাজ’-কে দেওয়া সাক্ষাৎকারে কার্লোস স্পষ্ট করে জানিয়েছেন, তার ইসলাম গ্রহণের খবর সত্য নয়। একই সঙ্গে ইসলামের প্রতি গভীর শ্রদ্ধার কথাও জানান তিনি।
কার্লোস জানান, তার স্ত্রী মুসলিম এবং তাকে নামাজ পড়তে দেখতে তার ভালো লাগে। তবে এ কারণে নিজের ধর্ম পরিবর্তন করেননি তিনি।
বিয়ের অনুষ্ঠান নিয়েও ব্যাখ্যা দিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। তিনি জানান, দুই পরিবারের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানিয়ে তাদের বিয়েতে একাধিক ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
এর আগে তুরস্কের এক সংসদ সদস্য ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের এক নেতার বরাত দিয়ে কার্লোসের ইসলাম গ্রহণের দাবি করেছিলেন। সেই বক্তব্য থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক গুঞ্জন। তবে শেষ পর্যন্ত কার্লোস নিজেই সেই দাবি নাকচ করলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
20 August 2026

ইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews