বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ঋণের চাপে যুক্তরাষ্ট্র; সরকারি ঋণ ছাড়িয়েছে রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলার |

ঋণের বোঝায় আরও ভারী হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। ইতিহাসে প্রথমবারের মতো দেশটির সরকারি ঋণ ছাড়িয়েছে ৪০ ট্রিলিয়ন ডলারের রেকর্ড সীমা। মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, ১৯ আগস্ট ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪০ দশমিক ০৪৭ ট্রিলিয়ন ডলার।

গত এক দশকে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ দ্বিগুণেরও বেশি বেড়েছে। আর ঋণ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুদ পরিশোধের খরচও। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসেই ফেডারেল সরকার প্রায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ঋণ করেছে।
এদিকে ঋণের সুদ পরিশোধে সরকারকে প্রতিদিনই কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে। ২০২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে নেট সুদ ব্যয় পৌঁছেছে প্রায় ৯৬৩ বিলিয়ন ডলারে।

বিশ্লেষকদের আশঙ্কা, ঋণের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে বাড়তে পারে সরকারি ঋণ নেওয়ার খরচ, সুদের হার এবং অর্থনৈতিক চাপ। এর প্রভাব পড়তে পারে আবাসন ঋণ, শিক্ষাঋণসহ সাধারণ মার্কিন নাগরিকদের দৈনন্দিন ব্যয়ে।
সব মিলিয়ে ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ এখন শুধু একটি বড় সংখ্যা নয়—এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। ঋণ ও বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই চাপ আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page