সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Headline :
রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগবর্ষায় পানিতে তলিয়ে যায় চলাচলের পথ, দ্রুত রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক প্রদান ‎নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ ‘বাহাদুর’ নিয়ে সংবাদে বিভ্রান্তি, এক হাতি মৃত অন্যটি সাফারি পার্কে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ১৮ প্লট ক্রোকের নির্দেশ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এই আদেশ দেন। এর আগে দুদক সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আবেদন করে।

দুদকের আবেদনে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নামে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।

আদালতের আদেশের আওতায় রয়েছে তার নামে থাকা ১৮টি প্লট। পাশাপাশি দুটি ব্যাংক হিসাবে থাকা মোট ৩৭ হাজার টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক বলছে, এসব সম্পদ তার বৈধ ও ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। অভিযোগের তদন্তের অংশ হিসেবে সম্পদগুলো ক্রোক ও অবরুদ্ধের আবেদন করা হয়।

এর আগে ইসলামি ব্যাংকের লুটপাটের অভিযোগে দায়ের করা একটি মামলায়ও মো. সাহাবুদ্দিনকে আসামি করা হয়েছিল।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
20 August 2026

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ১৮ প্লট ক্রোকের নির্দেশ

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews