শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Headline :
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হতে পারে আরও ২-৩ বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটিতে হারানো আইফোন ১০ ঘণ্টায় উদ্ধার করল ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেল পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে ফের পানি বৃদ্ধি, ১৬ জলকপাট উন্মুক্ত অনলাইনে পণ্য বিক্রির নামে ৪৯ হাজার টাকা আত্মসাৎ, পিবিআইয়ের হাতে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার আন্তর্জাতিক উচ্চশিক্ষায় নোবিপ্রবির ইএসডিএম বিভাগের শিক্ষার্থীদের সাফল্য, এক মাসে ১০ জনের স্কলারশিপ “একটি সহানুভূতিশীল কথাই বাঁচাতে পারে প্রাণ”: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর আউটলেট প্যাথলজি ল্যাব , জিএমপি-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত । পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ আটক ১ ‘সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’র পাল্টা নোবিপ্রবি ছাত্রদলের ‘প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম’ এর ব্যানার ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে নিষিদ্ধ ঘোষিত জবি ছাত্রলীগের মিছিল

‘ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি’—রিজভী

অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে সেখানে শ্রদ্ধা জানান রিজভী।

রিজভী বলেন, জনগণের ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করে। এ সময় তিনি শেখ হাসিনার সরকারের সমালোচনা করে বলেন, নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি।

বিএনপির এই নেতা জানান, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নারীদের ‘ফ্যামিলি কার্ড’ ও কৃষকদের ‘কৃষক কার্ড’ দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষকদের ঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইমাম, মোয়াজ্জিন ও ধর্মীয় সম্প্রদায়ের ধর্মগুরুদের সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও বাস্তবায়িত হচ্ছে। একই সঙ্গে বৃক্ষরোপণ ও খাল খননের কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে রিজভী বলেন, সমতা, পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতেই সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নেওয়াই বিএনপির লক্ষ্য উল্লেখ করে রিজভী বলেন, এ কাজে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
20 August 2026

‘ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি’—রিজভী

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews