শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline :
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হতে পারে আরও ২-৩ বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটিতে হারানো আইফোন ১০ ঘণ্টায় উদ্ধার করল ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেল পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে ফের পানি বৃদ্ধি, ১৬ জলকপাট উন্মুক্ত অনলাইনে পণ্য বিক্রির নামে ৪৯ হাজার টাকা আত্মসাৎ, পিবিআইয়ের হাতে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার আন্তর্জাতিক উচ্চশিক্ষায় নোবিপ্রবির ইএসডিএম বিভাগের শিক্ষার্থীদের সাফল্য, এক মাসে ১০ জনের স্কলারশিপ “একটি সহানুভূতিশীল কথাই বাঁচাতে পারে প্রাণ”: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর আউটলেট প্যাথলজি ল্যাব , জিএমপি-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত । পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ আটক ১ ‘সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’র পাল্টা নোবিপ্রবি ছাত্রদলের ‘প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম’ এর ব্যানার ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে নিষিদ্ধ ঘোষিত জবি ছাত্রলীগের মিছিল

বাড়ছে তিস্তার পানি, তিন জেলায় নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা

উজান থেকে নেমে আসা পানি ও ভারী বর্ষণে উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। এর ফলে আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের কিছু এলাকায় তিস্তার পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে, যার ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি বাড়লেও ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে। তবে আগামী তিন দিনে এসব নদীর পানি বাড়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। চট্টগ্রাম বিভাগের মাতামুহুরীর পানি বাড়লেও গোমতী, ফেনী ও সাঙ্গুসহ কয়েকটি নদীর পানি কমেছে। তবে আগামী তিন দিনে এসব নদীর পানিও বাড়তে পারে বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র।

এদিকে ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে তিস্তা অববাহিকার সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
14 August 2026

বাড়ছে তিস্তার পানি, তিন জেলায় নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews