বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

কথা কাটাকাটির জের ধরে খু’ন’ হলো সাবেক যুবদল নেতা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের আমুয়াবাইদ মাষ্টার মোড় এলাকার মরহুম মজিদ মাস্টার সাহেবের কনিষ্ঠ ছেলে মোঃ আমিনুল ইসলাম মিন্টু-সাবেক যুবদল নেতাকে নির্মমভাবে হত্যা করে একি গ্রামে-র বাসিন্দা মির্জা মোয়াজ্জেম হোসেন তোতা ও তার ছেলে রাজন মির্জা ।

বিগত প্রায় পঞ্চাশ দিন অতিবাহিত হচ্ছে অথচ এখনো ঘাটাইল থানা পুলিশ অনেকটা দায়সারা কাজ করে যাচ্ছে । যে কারণে ভুক্তভোগী এবং গ্রামের সাধারণ মানুষের মনে স্থায়ী হতাশা বিরাজ করছে ।

সরজমিনে জানা গেলো মিন্টু হত্যার মূল পরিকল্পনাকারী অভিযুক্ত আসামী মির্জা মোয়াজ্জেম হোসেন তোতাও তার ছেলে রাজন মির্জা এখনো পলাতক রয়েছে । তবে সবচেয়ে বড়
বিষাদময় কথা হলো ঘাটাইল থানা থেকে বলা হয়ে ছিলো আসামীদের এক সপ্তাহের মধ্য ধরা হবে,কিন্তু বিগত ৫০ দিন অতিবাহিত হয়ে যাচ্ছে
আসামী এখনো ধরা হলো ক্যানো জাতি এর মূল হাকিকত জানতে চায়?

ইতি পূর্বে এই আমিনুল ইসলাম মিন্টু হত্যা নিয়ে
মানববন্ধন হয়েছে যাতে ,ভুক্তভোগী যেনো অতি দ্রুত ন্যায় বিচার প্রাপ্ত হয়,এবং সাধারণ মানুষের মনে প্রশান্তি আসে,মানুষ যেনো পুলিশের প্রতি পরিপূর্ণ বিশ্বাস করে ও পুলিশের প্রতি আস্থা থাকে ।কিন্তু বর্তমানে পুলিশের দূর্বল- গতি মানুষ কে আরো হতাশার কবলে ডুবাচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page