চট্টগ্রাম মিরসরাই উপজেলার জোরারগন্জ থানা এলাকায় সারা দেশে – দেশ নেতা ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীবাংলাদেশ সরকারের মাননীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে মাননীয় রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৭/০৮/২০২৬ ইং তারিখ নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। জনাব তানভীরুল কাদের, সহকারী কমিশনার (ভূমি), মীরসরাই উপজেলা মহোদয় উক্ত অভিযানে অংশগ্রহন করেন। অভিযান পরিচালনাকালে ৫ জন মাদক সেবীকে ০৩ দিন মেয়াদে সাজা প্রদান করা হয়।
এসআই (নিঃ) মতিউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া জোরারগঞ্জ থানার মামলা নং-১২, তাং- ১৮/১০/২০২৪ ইং ধারা-৬ পেনাল কোড ১৮৬০ এর তদন্তেপ্রাপ্ত আসামী ১।মোঃ ফিরোজ খান(৩০), পিতা-মৃত আবু তাহের মেম্বার, মাতা-হোসনে আরা মেম্বার, গ্রাম-মধ্যম নাহের পুর(নুর মিয়াজী বাড়ী), মহাজান হাট, ৪নং ওয়ার্ড, ৪নং ধুম ইউপি, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম’কে জোরারগঞ্জ থানাধীন ৪নং ধুম ইউপিস্থ নাহেরপুর এলাকা হইতে ২৭/০৯/২০২৬ ইং রাত ১১.৩০ ঘটিকায় গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মিরসরাইঃ- প্রতিনিধিঃ- এন আলম রাসেল চৌধুরী।