শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Headline :
বর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবিতে ৪র্থ ন্যাশনাল সায়েন্স ফেস্টের উদ্বোধন অনুষ্ঠিত বঙ্গোপসাগরীয় অঞ্চলে প্রতিটি রাষ্ট্র একসঙ্গে বিকশিত হবে: প্রধানমন্ত্রী গাজীপুরে হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোবিপ্রবির সিএসটিই ক্লাবের নতুন কমিটি গঠিত ক্যাম্পাস পেরোলেই অনিরাপত্তা,শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা শারদীয় দুর্গাপূজায় শিক্ষা প্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি সুন্দর হাতের লেখার প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মঞ্চে হঠাৎ শুভশ্রীর কপালে দেবের চুমু, ভাইরাল ভিডিও ঘিরে চর্চা ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

গাজীপুরে হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গাজীপুরের হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের আওতায় বই বিতরণ, ওরিয়েন্টেশন, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি মেহেনাজ সরকার শিল্পী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক, কেন্দ্র ঢাকা, জনাব মো. নাসির উদ্দিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এইচএসসি প্রোগ্রামের সমন্বয়কারী জনাব উজ্জ্বল শিকদার।

চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো কলেজ ক্যাম্পাস পরিণত হয় আনন্দঘন পরিবেশে। নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষক, সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে প্রধান অতিথিও আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন, বিভিন্ন কারণে যারা এইচএসসি পর্যায়ের পড়াশোনা থেকে ছিটকে পড়েছেন, তাদের পুনরায় শিক্ষার সুযোগ করে দিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শিক্ষাজীবনে নতুন করে ফিরে আসা এসব শিক্ষার্থী পড়াশোনা শেষ করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানের আয়োজক ও অতিথিরা।

মো: মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page