শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Headline :
বর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবিতে ৪র্থ ন্যাশনাল সায়েন্স ফেস্টের উদ্বোধন অনুষ্ঠিত বঙ্গোপসাগরীয় অঞ্চলে প্রতিটি রাষ্ট্র একসঙ্গে বিকশিত হবে: প্রধানমন্ত্রী গাজীপুরে হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোবিপ্রবির সিএসটিই ক্লাবের নতুন কমিটি গঠিত ক্যাম্পাস পেরোলেই অনিরাপত্তা,শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা শারদীয় দুর্গাপূজায় শিক্ষা প্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি সুন্দর হাতের লেখার প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মঞ্চে হঠাৎ শুভশ্রীর কপালে দেবের চুমু, ভাইরাল ভিডিও ঘিরে চর্চা ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

সুন্দর হাতের লেখার প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

খুলনার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোনামুখ হুমায়ূন আহমেদ স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৬৩ জন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন আন্দুলিয়া গ্রামের বিশিষ্ট কবি ও সাহিত্যিক এবং সোনামুখী স্মার্ট একাডেমির কর্ণধার কামরুল ইসলাম।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের হাতের লেখার প্রতি আগ্রহ বাড়ানো এবং সৃজনশীল চর্চায় উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কামরুল ইসলামের ভূমিকারও প্রশংসা করেন স্থানীয়রা। তাঁর এসব উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।

মো. মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page