শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline :
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হতে পারে আরও ২-৩ বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটিতে হারানো আইফোন ১০ ঘণ্টায় উদ্ধার করল ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেল পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে ফের পানি বৃদ্ধি, ১৬ জলকপাট উন্মুক্ত অনলাইনে পণ্য বিক্রির নামে ৪৯ হাজার টাকা আত্মসাৎ, পিবিআইয়ের হাতে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার আন্তর্জাতিক উচ্চশিক্ষায় নোবিপ্রবির ইএসডিএম বিভাগের শিক্ষার্থীদের সাফল্য, এক মাসে ১০ জনের স্কলারশিপ “একটি সহানুভূতিশীল কথাই বাঁচাতে পারে প্রাণ”: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর আউটলেট প্যাথলজি ল্যাব , জিএমপি-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত । পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ আটক ১ ‘সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’র পাল্টা নোবিপ্রবি ছাত্রদলের ‘প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম’ এর ব্যানার ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে নিষিদ্ধ ঘোষিত জবি ছাত্রলীগের মিছিল

ইমন খানের কণ্ঠে আসছে ‘একি করিলাম আমি, প্রাণে মরিলাম’

সমসাময়িক বাংলা গানের অঙ্গনে নতুন সংযোজন হতে যাচ্ছে হৃদয়ছোঁয়া গান ‘একি করিলাম আমি, প্রাণে মরিলাম’। প্রেম, বেদনা ও বিচ্ছেদের আবেগে নির্মিত গানটি খুব শিগগিরই এমআর শুদ্ধতা মিউজিক-এর ব্যানারে প্রকাশ পাবে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন খান। গানের কথা লিখেছেন রফিকুল ইসলাম ফুয়াদ। সুর করেছেন ইমন খান এবং সংগীতায়োজন করেছেন এসডি সাগর।

গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সূর্য চৌধুরী, স্বর্ণা বিশ্বাস এবং ফিরোজ কবির। চিত্রগ্রহণ, সম্পাদনা ও রঙ বিন্যাসের দায়িত্ব পালন করেছেন জীবন চন্দ্র দাস।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা জয় রাফি। নির্মাতার ভাষ্য, গানটির গল্প, দৃশ্যায়ন ও উপস্থাপনায় দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রেমের আবেগ, বিচ্ছেদের বেদনা এবং বাস্তব জীবনের অনুভূতিকে নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে ভিডিওটিতে।

জয় রাফি বলেন, “দর্শক-শ্রোতাদের ভালো লাগার বিষয়টি মাথায় রেখেই গানটির প্রতিটি দৃশ্য নির্মাণ করেছি। শিল্পী, কলাকুশলী ও পুরো টিম আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। আশা করছি, গানটি প্রকাশের পর দর্শকদের ভালোবাসা ও প্রশংসা অর্জন করবে।”

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এমআর শুদ্ধতা মিউজিক-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে খুব শিগগিরই প্রকাশ করা হবে ‘একি করিলাম আমি, প্রাণে মরিলাম’। গানটি প্রকাশকে ঘিরে ইতোমধ্যেই শিল্পী ও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
23 July 2026

ইমন খানের কণ্ঠে আসছে ‘একি করিলাম আমি, প্রাণে মরিলাম’

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews