শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Headline :
বর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবিতে ৪র্থ ন্যাশনাল সায়েন্স ফেস্টের উদ্বোধন অনুষ্ঠিত বঙ্গোপসাগরীয় অঞ্চলে প্রতিটি রাষ্ট্র একসঙ্গে বিকশিত হবে: প্রধানমন্ত্রী গাজীপুরে হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোবিপ্রবির সিএসটিই ক্লাবের নতুন কমিটি গঠিত ক্যাম্পাস পেরোলেই অনিরাপত্তা,শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা শারদীয় দুর্গাপূজায় শিক্ষা প্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি সুন্দর হাতের লেখার প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মঞ্চে হঠাৎ শুভশ্রীর কপালে দেবের চুমু, ভাইরাল ভিডিও ঘিরে চর্চা ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর—ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্ম নেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই ‘স্বপ্নের নায়ক’।

মাত্র ২৫ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার মৃত্যুর পর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও দর্শকের হৃদয়ে তার জায়গা এখনো অটুট।

মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেন তিনি। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই দর্শকের মনে জায়গা করে নিয়ে অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক।

শুধু অভিনয় নয়, সালমান শাহর পোশাক, চুলের স্টাইল, কথা বলার ধরন ও ব্যক্তিত্বও নব্বইয়ের দশকের তরুণদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল।

চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন তিনি। অল্প সময়ের অভিনয়জীবনে রেখে গেছেন এমন এক ছাপ, যা আজও মুছে যায়নি।

জন্মদিনে প্রিয় এই ‘স্বপ্নের নায়ককে’ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন অগুনতি ভক্ত-অনুরাগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page