শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Headline :
বর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবিতে ৪র্থ ন্যাশনাল সায়েন্স ফেস্টের উদ্বোধন অনুষ্ঠিত বঙ্গোপসাগরীয় অঞ্চলে প্রতিটি রাষ্ট্র একসঙ্গে বিকশিত হবে: প্রধানমন্ত্রী গাজীপুরে হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোবিপ্রবির সিএসটিই ক্লাবের নতুন কমিটি গঠিত ক্যাম্পাস পেরোলেই অনিরাপত্তা,শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা শারদীয় দুর্গাপূজায় শিক্ষা প্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি সুন্দর হাতের লেখার প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মঞ্চে হঠাৎ শুভশ্রীর কপালে দেবের চুমু, ভাইরাল ভিডিও ঘিরে চর্চা ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সন্তানদের এমন অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি দেশের মানুষেরও গৌরব।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে রাষ্ট্রীয়ভাবে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে সরকার। মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করা গেলে এর সুফল ভবিষ্যৎ প্রজন্ম ও দেশ পাবে বলেও মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভবিষ্যতে অংশগ্রহণের ক্ষেত্রেও সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে দেশে শান্তি প্রতিষ্ঠা ও ইতিবাচক পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ী হাফেজদের বই উপহার দেন এবং তাদের কণ্ঠে প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া সূরার আয়াত তিলাওয়াত শোনেন।

সৌদি আরবের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া প্রথম স্থান অর্জন করেন। এছাড়া শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী, রাবেতা বিনতে রমজান ও মুসফিরা বিনতে মাহমুদ নিজ নিজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page